
সাতক্ষীরা সেতুবন্ধনগড়ি নেটওয়ার্কের “ব্যবসায় ব্যাবস্থাপনা রিফ্রেসার্স ”প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরায় এসিড সারভাইভারদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক (এসবিজিএন) সদস্যদের জীবনমান উন্নয়নে স্বদেশ ও একশনএইড দীর্ঘদিন কাজ করে আসছে। তার ই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ আগষ্ট '২৬) স্বদেশ’র হলরুমে একশনএইড বাংলাদেশ’র সহযোগিতায় ও স্বদেশ’র ব্যবস্থাপনায় সেতুবন্ধনগড়ি নেটওয়ার্কের অংশগ্রহনে “ব্যবসায় ব্যাবস্থাপনা রিফ্রেসার্স” প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নেটওযার্কের সভাপতি শাহানারা খাতুন। বিশেষ অতিথী হিসেব উপস্থিত ছিলেন জ্যোস্না দত্ত। প্রশিক্ষনের এসবিজিএন সদস্যদের দক্ষ উদ্দোক্তা সৃষ্টির লক্ষ্যে বাজার ব্যবস্থাপনা ও বাজার সম্প্রসারন, বিনিয়োগ ব্যবস্থাপনা, ঝুকি ব্যবস্থাপনা ও হিসাব সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়। এ ছাড়া এসবিজিএন পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ছফুরা খাতুন অশাল প্রয়াণে শোক পালন করা হয় । সমগ্র প্রশিক্ষন সঞ্চালনা করেন লোকাল রাইটস প্রোগ্রাম কো- অর্ডিনেটর নুরুন নাহার বেগম ও এসবিজিএন (স্বদেশ) প্রোগ্রাম অফিসার দেবজ্যোতি ঘোষ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.