প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৬, ৭:২১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৬, ৭:২০ পি.এম
আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধ র্ষ ণে র অ ভি যো গে পলাশ মণ্ডল নামের এক ব্যক্তি গ্রে প্তা র

সাতক্ষীরার আশাশুনিতে (৩০) বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাশ মন্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট '২৬) ভোর রাতে উপজেলার ফকরাবাদ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ভুক্তভোগী ঐ নারীর বাবা বাদী হয়ে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত পলাশ মন্ডল সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের নরেন্দ্রনাথ মন্ডলের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল রাত ৮টার দিকে ফকরাবাদ মৌজায় পলাশ মন্ডলের মৎস্য ঘেরের বাসায় ওই প্রতিবন্ধী মেয়েকে নিয়ে ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগীর বাবা থানায় হাজির হয়ে এজাহার দায়ের করলে পুলিশ ধর্ষণ মামলা রুজু করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. ফিরোজ আলম অভিযান চালিয়ে সোমবার ভোর রাতে পলাশ মন্ডলকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করেন। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.