প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৬, ১০:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৬, ১১:৪৬ পি.এম
প্রতিবেশীদের সহযোগিতায় বড় ধ র নে র ক্ষ তি থেকে র ক্ষা পে ল একটি পরিবার

সাতক্ষীরায় প্রতিবেশীদের আন্তরিক সহযোগিতায় অগ্নিকাণ্ডের হাত থেকে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে একটি পরিবার।
শনিবার (০১ আগষ্ট '২৬) সকালে সাতক্ষীরা শহরের কাটিয়া সরকারপাড়া এলাকায় রাফিদ সিডস কোম্পানির কর্মকর্তা সুকুমার রায় ও শিক্ষিকা প্রতিভা রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত লেলিহান শিখা রান্নাঘরসহ ঘরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। আগুনে কাঠ ও কাপড় পুড়তে শুরু করলে চারপাশে পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে। এ সময় প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সক্ষম হন।
আগুন প্রায় নিয়ন্ত্রণে আসার পর সাতক্ষীরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
এ বিষয়ে সুকুমার রায় বলেন, “আমি আমার প্রতিবেশীদের কাছে ঋণী। তাঁদের আন্তরিক সহযোগিতার কারণেই বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছি।” তিনি প্রতিবেশীদের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.