প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৬, ৮:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৬, ২:১৬ পি.এম
ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক বিল্লাল হোসেনকে অ ব্যা হ তি

দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে খুলনার ডুমুরিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সরদার বিল্লাল হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরে দায়িত্বে থাকা) মিনহাজুল ইসলাম ভুঁইয়া'র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগের ভিত্তিতে সংগঠনের স্বার্থে সরদার বিল্লাল হোসেনকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.