প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৬, ১২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৬, ৬:৫৪ পি.এম
ডুমুরিয়ায় ভ্রা ম্য মা ন আ দা ল তে ১৭ হাজার টাকা জ রি মা না
খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানের নিকট থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই '২৬) দুপুর ১২টার দিকে এ অভিযানটি পরিচালিত হয়। অভিযানে মেয়াদোত্তীর্ন পণ্য রাখার দায়ে বাজারের মুদি ব্যবসায়ী মা কালী ভান্ডার থেকে ৮ হাজার টাকা, বিকাশ ষ্টোর থেকে ৫ হাজার টাকা এবং অবৈধ ভারতীয় বীজ রাখার দায়ে মিম ষ্টোর থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া ওই দোকান থেকে ২ প্যাকেট বীজ জব্দ করা হয়েছে বলে জানা গেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনার সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব অভিযানটি পরিচালনা করেন।
এসময় খুলনা জেলা বীজ প্রত্যায়ন অফিসার মোঃ নাহিদ হাসান সহ আরও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বাজারে অভিযান শুরু হলে মুহুর্তের মধ্যে ফার্মেসী, মুদিখানা, জুয়েলার্স, প্রসাধনী, রেষ্টুরেন্ট, বেকারী সহ শ শ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.