
সাতাক্ষীরা জেলার কালিগঞ্জে সরকারি কাজে বাঁধা দেওয়ায় ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জিম্মিদশা থেকে মুক্তি পেয়েছে মতিউর রহমানের পরিবার, প্রশংসিত হলেন সহকারী কমিশনার মঈনুল ইসলাম খান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, উপজেলার রতনপুরের মহিষকুড় গ্রামের মতিউর রহমানের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে তদন্তে জান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মঈনুল ইসলাম খাঁন।
মঙ্গলবার (২১ জুলাই-২৬) বিকাল ৫টায় সরেজমিনে গিয়ে সহকারী কমিশনার ঘটনার সত্যতা পান। এসময়ে অভিযুক্ত মহিষকুড় গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শেখ শোকর আলী বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালায়। তাকে নিবৃত করতে পুলিশ ও স্থানীয়রা চেষ্টা করলেও শোকর আলী আরো বেপরোয়া হয়ে উঠে। পরিস্থিতি স্বাভাবিক করতে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভূমি অপরাধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১১ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এরপর থেকেই স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে প্রশংসা করলেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। জানাগেছে, মহিষকুড় গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মতিউর রহমানের বাড়ির গেট বন্ধ করে পাকা পাচিল তুলে দেয় একই গ্রামের শেখ শোকর আলী। উপায়ন্তর না পেয়ে তার জিম্মিদশা থেকে মুক্তি পেতে ইউএনও বরাবর আবেদন করেন ভুক্তভোগী। এরপরেই তদন্তকালে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় এ আদালত পরিচালিত হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.