মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

বৃক্ষরোপন প্রকল্পে দু র্নী তি : সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যা ন্ড রি লি জ 

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে
গাছের চারা বিতরণে অনিয়ম দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্রকে স্ট্যান্ড রিলিজ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ জুলাই ‘২৬) অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত পত্রে এ আদেশ জারি করা হয়। আদেশে আগামী ২২ তারিখের মধ্যে তাকে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় যোগদান করতে বলা হয়েছে। 
গেল ১৬ জুন সাতক্ষীরা সদর উপজেলায় কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন আবু সাঈদ শুভ্র। ২৯ জুন সরকারের বৃক্ষরোপন কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণের সময় বাঁশ ও গোবর সার বিতরণে অনিয়ম দুর্নীতির আশ্রয় নেন। ৫০ টাকা মূল্যের প্রতি পিস বাঁশের খুটি বিতরণের কথা থাকলেও কৃষকদের অভিযোগ, ১০ থেকে ২০ টাকা মূল্যের বাঁশের খুঁটি, ৬শ টাকার গোবর জৈব সার পরিবর্তে ৪৮০ টাকা মূল্যের কোম্পানীর সার বিতরণ করেন এই কর্মকর্তা। ১২শ কৃষকের মাঝে গাছের চারা বিতরণে হাতিয়ে নেন কয়েক লাখ টাকা।
এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর ঘটনার তদন্ত শুরু করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অবশেষে বাঁশ ও গোবর সার কাণ্ডে এই কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করে দপ্তরটি। এদিকে, দুর্নীতির খবর প্রকাশের পর কতিপয় সংবাদিককে টাকার বিনিময়ে ম্যানেজ করে নিজের পক্ষে প্রচারণা চালান অভিযুক্ত কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র। দুর্নীতি আড়াল ও শাস্তিমূলক ব্যবস্থা ঠেকাতে নানা মহলে চালিয়েছেন দেন দরবার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!