প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ৩:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৭:৪৮ পি.এম
চুকনগরে বাজারে চাঁ দা বা জী ব ন্ধে র দা বী তে ব্যবসায়ীদের মানববন্ধন ও সড়ক অ ব রো ধ

খুলনার চুকনগর বাজারে অবৈধ চাঁদাবাজী বন্ধের দাবীতে বৃহস্পতিবার (১৬ জুলাই '২৬) বিকাল ৫ টায় ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচী পালন করে।
চুকনগর বাজার বণিক সমিতির আয়োজনে দেড় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।চুকনগর বাজারের যতীন কাশেম সড়কের ব্যবসায়ীদের নিকট থেকে জনৈক ফরহাদ হোসেন বাবুর চাঁদাবাজী বন্ধের দাবীতে ব্যবসায়ীরা বাজারের সকল দোকানপাট বন্ধ করে মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন, চুকনগর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ সাহিদুল ইসলাম, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মহাদেব পাল, সহ সভাপতি রবিউল ইসলাম, দেবব্রত রায়, কোষাধ্যক্ষ মেহেদী হাসান বাবলু, মোসলে আক্তার লেলিন, গাজী আমিনুল ইসলাম বুলবুল, শফিকুল ইষলাম, অহিদ্জ্জামান মিলন, শেখ কারিমুল ইসলাম, কৃষ্ণ বিশ্বাস, জামির আলী, আঃ হালিম প্রমুখ।চুকনগর বাসষ্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচী একপর্যায়ে সমাবেশে রূপ নেয়।
এসময় চুকনগর-খুলনা, চুকনগর-সাতক্ষীরা, চুকনগর-যশোর মহাসড়ক ও চুকনগর-নওয়াপাড়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান আগামী ২৪ ঘন্টার মধ্যে ফরহাদ হোসেন বাবুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেয়।এরপর প্রায় দেড় ঘন্টা পর সড়ক গুলোতে যান চলাচল স্বাভাবিক হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.