মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

মাগুরা পূর্বপাড়া সার্বজনীন কালী মন্দিরের আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদরের মাগুরা পূর্বপাড়া সার্বজনীন কালী মন্দির (কর্মকর পাড়া)’র আয়োজনে মাগুরায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই ‘২৬) বিকাল সাড়ে ৪টায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব লাবসার জনপ্রিয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিশ্বনাথ মন্ডল, মাগুরা ৮নং ওয়ার্ডের সদস্য নজিবুর রহমান টুটুল, স্থানীয় সমাজ সেবক মঈনুল ইসলাম মঈন, মাগুরা পূর্বপাড়া সার্বজনীনী কালী মন্দির (কর্মকর পাড়া) পরিচালনা কমিটির সভাপতি অমিত চক্রবর্তী, রথ যাত্রা উদযাপন কমিটির আহবায়ক আনন্দ কর্মকর, সদস্য সচিব অসিম কর্মকর।

এছাড়া উপস্থিত ছিলেন রবীন সন্নাসী, শুব্রত মজুমদার, শ্যামল কর্মকর, মনজ বৈদ্য, পরিতোষ সরকার প্রমুখ। মাগুরা সাধুকাপাড়া থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা শুরু করে মাগুরা কর্মকর পাড়ায় গিয়ে শেষ হয়। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রায় লাবসা ইউনিয়নের থানাঘাটা, মাগুরা, কৈখালী, গোপীনাথপুর, বিনেরপোতা, খেজুরডাঙ্গী সহ কয়েকটি গ্রামের কয়েক হাজার বিভিন্ন বয়সের নারী-পুরুষ ভক্তরা অংশ গ্রহণ করেন।

রথযাত্রা উৎসব আয়োজক কমিটির নেতৃবৃন্দরা জানান নয় দিন পরে অর্থাৎ আগামী শুক্রবার শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!