শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন তালায় মহান্দী–কাটবুনিয়া নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব ভোট আসলে জনপ্রতিনিধিদের দেখা মেলে, কিন্তু ভোটের পরে প্রতিশ্রুতি মেলে না! মহেশ্বরপুরের সাধারণ ভোটারদের ক্ষোভ  সড়কে চাঁ দা বা জি ব ন্ধে ক ঠো র হুঁ শি য়া রি সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আবু সালেহ আশরাফুল আলমের পুলিশের বিশেষ অ ভি যা নে আশাশুনিতে গ্রেপ্তার-৩ সাতক্ষীরায় বিজিবির অ ভি যা নে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের মা দ ক) জ ব্দ, আ ট ক ১ কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে মিনি ট্রা কে র চা পা য় শিশুর ম র্মা ন্তি ক মৃ ত্যু, ট্রাক জ ব্দ, চালক আ ট ক তালায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে বাজার মনিটরিং কালিগঞ্জে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ এ কৃষির উন্নয়নের আহ্বান রবিউল বাশার এমপি’র

শ্যামনগরের নীলডুমুরস্থ ১৭ বিজিবি কর্তৃক অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ১৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৫ জুলাই ‘২৬) বেলা ১১টায় উপজেলার নীলডুমুর ব্যাটালিয়ন সদর দপ্তরে উক্ত ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেখানে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, ১৭ বিজিবির অধিনায়ক লে: কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ। এসময় নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের সকল পর্যায়ের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ১৭ বিজিবির অধিনায়ক এসময় বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুধু দেশের সীমান্ত রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করাই নয়, মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। সেই ধারাবাহিকতায় অসহায় ও দুর্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এই ত্রাণ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, এই সহায়তা হয়তো সবার সব প্রয়োজন পূরণ করবে না। তবে এটি বিজিবির আন্তরিকতা, সহমর্মিতা এবং মানুষের পাশে থাকার অঙ্গীকারের বহিঃপ্রকাশ। দুর্যোগ, সংকট কিংবা যে কোন কঠিন সময়ে বিজিবি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে।

ত্রাণ বিতরণ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও শৃখলভাবে সম্পন্ন করতে উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দেশের আইন মেনে চলা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং সবার শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!