প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৬, ৫:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৬, ৭:৩৯ পি.এম
ডুমুরিয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আ ত্ম হ ত্যা

খুলনার ডুমুরিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে অনামিকা মন্ডল (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার (১১ জুলাই '২৬) দিবাগত রাতে উপজেলার টিপনা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের টিপনা গ্রামের অনাদি মন্ডলের কলেজ পড়ুয়া কন্যা অনামিকা মন্ডল ঘটনার দিন রাতে খাওয়া দাওয়া শেষে ঘরের ভিতর ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে রাতের কোন এক সময় নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলতে থাকে।
রোববার (১২ জুলাই '২৬) সকালে অনামিকার মা সুষমা রানী ঘর খুলে ফ্যানের সঙ্গে তাকে ঝুলতে দেখে চিৎকার দেয়। এ সময় পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে দ্রুত ডুমুরিয়া হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সে তালা মহিলা কলেজের ছাত্রী ছিলেন। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা নিশ্চিত করা যায়নি।
ঘটনা প্রসঙ্গে ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.