প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৬, ১১:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৬, ১২:৫৩ পি.এম
তালায় শাহাপুর-খানপুর সড়কের লে-আউট কাজ বুঝিয়ে দিলেন উপজেলা প্রকৌশলী

সাতক্ষীরার তালা উপজেলার তালা সদর ইউনিয়নের শাহাপুর জাকির ডাক্তার বাড়ি হতে খানপুর মিশন রোড পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার লে-আউট দিয়ে কাজ বুঝিয়ে দিয়েছেন উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার।
বুধবার (৮ জুলাই '২৬) সকালে সরেজমিনে গিয়ে এ কাজ বুঝিয়ে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপ-সহকারি প্রকৌশলী সজল শিল, ডুমুরিয়া ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাংবাদিক ইমন ইসলাম, ঠিকাদার হাছান খান, মিজানুর রহমান, এলাকাবাসী আবু তালেব প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.