মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুম বিল্লাহ শাহীন সাতক্ষীরায় জেলা ক্রীড়া অফিসারের অ প সা র ণ দা বি তে মানববন্ধন  জমি নয়, চাঁ দা বা জি র অ ভি যো গ ই জোরালো! মন্ত্রীর নির্দেশে তদন্তে মিলল না জামাত নেতা নজরুলের দাবির ভিত্তি খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে তালায় লিফলেট বিতরণ দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ সাতক্ষীরা জেলা তথ্য অফিস থেকে শিক্ষার্থীদের মাঝে “সচিত্র বাংলাদেশ ও নবারুণ” বিতরণ তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক সাতক্ষীরার শ্যামনগরে ১,৩১৯ বোতল ফে ন্সি ডি ল ও বি পু ল পরিমাণ ভা র তী য় ঔষধ জ ব্দ

বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আলোচনা সভা

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৩৫২ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় শহরের খুলনা রোড মোড়স্থ শেখ রাসেল শিশু কিশোর পরিষদ পৌর শাখা কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সহ সভাপতি আব্দুল আলীম সরদার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন লাভলু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার সহ সভাপতি হাজী মহসিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাসুদ আলী, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ ইলিয়াস হোসেন রুবেল, পৌর ৯নং ওয়ার্ড শাখার সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক তৈয়েবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, মুজিবুর, জহরুল, আলমগীর, মেহেদী, ৫নং ওয়ার্ড শাখার সভাপতি হারুন উর রশীদসহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম মুফতি সাইফুল্লাহ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!