প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৬, ১:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৬, ১০:৪৭ পি.এম
আর্ন্তজাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদ গাঙচিল ডুমুরিয়ার শাহপুর শাখার কমিটি গঠন: দীনেশ সভাপতি, আকুঞ্জী সম্পাদক

আর্ন্তজাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদ গাঙচিল খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর শাখার দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই '২৬) সকালে শাহপুর গাঙচিল কার্যালয়ে অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটিতে শিল্পী দীনেশ চন্দ্র মন্ডলকে সভাপতি ও সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। সভা সঞ্চালনা করেন গাঙচিল প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট চলচ্চিত্রকর কবি সাহিত্যিক খান আখতার হোসেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, নির্বাহী সভাপতি অসীম কুমার সাহা, সহ-সভাপতি ইকবাল হোসেন বিশ্বাস ও রবিউজ্জামান রবি, যুগ্ম সাধারণ সম্পাদক বি এম আঃ গফুর, সাংগঠনিক সম্পাদক অর্ণব হাসান, দপ্তর সম্পাদক কবি সুমন বিপ্লব, গ্রন্থগার সম্পাদক ওয়াহিদুজ্জামান, অর্থ সম্পাদক ডা. আশরাফ হোসেন গোলদার, প্রচার সম্পাদক হুমায়ুন কবীর খান, সাহিত্য সম্পাদক কানিজ মীরা, প্রকাশনা সম্পাদক আলী আকবার, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী গৌরাঙ্গ বিশ্বাস, আবৃতি সম্পাদক সুভাষ রায়, আসর সম্পাদক বাহারুল ইসলাম, গবেষণা সম্পাদক উজ্জ্বল মন্ডল, আইন সম্পাদক শিউলী রানী সাহা, নির্বাহী সম্পাদক জেসমিন আকতার, জি এম ফিরোজ, শাখা সমন্বয়ক তাপস সাহা ও নির্বাহী সমন্বয়ক আঃ হান্নান গোলদার। এ ছাড়া উপদেষ্টা মন্ডলীর মধ্যে রয়েছেন উপজেলা সমন্বয়ক কবি এস এম নূরুল ইসলাম, উপাধ্যক্ষ কবি ও সাহিত্যিক শেখ আঃ জলিল, এস এম রবিউল ইসলাম বাবলু, একেএম জাফর ইকবাল, চেয়ারম্যান মনোজিৎ বালা, অধ্যাপক মুফতি আঃ কাইউম জমাদ্দার।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.