সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন; নাজমুল সভাপতি, হাসানুর সহ-সভাপতি, আল আমিন সদস্য সচিব  তালায় শিশুকে শ্লী ল তা হা নি র অ ভি যো গ, অ ভি যু ক্ত প লা ত ক গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত ডুমুরিয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আ ত্ম হ ত্যা  সাতক্ষীরা সী মা ন্তে ভা র তী য় চো রা কা র বা রী দে র লক্ষ্য করে বিজিবি’র গু লি : পরিস্থিতি শা ন্ত তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় গৃহবধূর মৃ ত দে হ উ দ্ধা র  ডুমুরিয়ার রহমানিয়া মাদ্রাসা বৃষ্টি নামলেই কাঁদা-পানিতে সয়লাব ভো গা ন্তি তে দেড় শতাধিক শিক্ষার্থী সাংবাদিক মনিরুল ইসলাম মনির বাড়িতে দুঃ সা হ সি ক চু রি

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুস সালাম এর শ্রদ্ধা নিবেদন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৪৯৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে.এম.আব্দুস সালাম।

শুক্রবার সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু’র সমাধিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর, পবিত্র ফাতেহা ও দরূদ পাঠ শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বপরিবারে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু’র রুহের মাগফেরাত কামনা, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ বৈশ্বিক করোনা ভাইরাস থেকে দ্রুত মুক্তি চেয়ে দেশের কল্যাণ কামনায় শ্রম সচিব বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপর তিনি বঙ্গবন্ধু ভবনের সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক, বিভাগীয় শ্রম দপ্তর খুলনার, পরিচালক মো.মিজানুর রহমান, আঞ্চলিক শ্রম দপ্তর ফরিদপুরের উপ-পরিচালক মো.সফিকুল ইসলাম, কল কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ফরিদপুরের পরিদর্শক মো.জাহাঙ্গীর আলম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!