
সাতক্ষীরার আশাশুনি উপজেলার খরুটিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ নজরুল ইসলাম গাজী (৫২) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি তালা উপজেলার বালিয়া গ্রামের শওকত গাজীর ছেলে।
বৃহস্পতিবার (২৫ জুন '২৬) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের চাচাতো ভাই উজ্জ্বল হোসেন জানান, তার চাচা নজরুল ইসলাম গাজী দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রির কাজ করতেন।
পেশাগত কাজের সূত্রে তিনি পার্শ্ববর্তী আশাশুনি উপজেলার খরুটিয়া গ্রামে যান। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে একটি বাড়ির ছাদের কাজ করার সময় মাথার ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের মেইন লাইনের তারের সংস্পর্শে আসেন তিনি। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.