প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৬, ১০:৪৭ পি.এম
রাত পোহালেই ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

রাত পোহালেই খুলনার ডুমুরিয়া কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে ১১ পদে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন ৭ জন। মোট ৩২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করবেন কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স ম আব্দুর রাজ্জাক। সহকারী প্রিজাইটিং অফিসার হিসাবে থাকবেন কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শক্ষিক মোঃ জাকির হোসেন। সার্বিক সহযোগিতায় থাকবেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম।নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ মাহাবুব রহমান উথান (ছাতা) ও মোঃ তৌফিকুল ইসলাম (চেয়ার)। সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক রায়হান মোড়ল (মাছ) ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসান শেখ (ফুটবল)। সহ-সভাপতি পদে মোঃ আসাদুজ্জামান মোড়ল (টিয়াপাখি ), মোঃ নজরুল শেখ (আনারস) ও মোঃ ইলিয়াস মালি (আম)।কোষাধ্যক্ষ পদে গাজী মুক্তার হুসাইন (গোলাপফুল) ও হাফিজুর রহমান শেখ (কলম)। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল্লাহ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ, প্রচার সম্পাদক মোঃ রশিদ গাজী, ক্রীড়া ও সাংস্কৃতকি সম্পাদক গোপীনাথ রাহা, নির্বাহী সদস্য মোঃ মুস্তাক বিশ্বাস ও মোঃ তরিকুল ইসলাম।
এব্যাপারে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ বিল্লাল হোসেন বলেন, বাজারের ব্যবসায়ীসহ সকলের সহযোগিতায় কাঁঠালতলা বাজার বণিক সমিতির নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.