প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৬:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৬, ১০:৪২ পি.এম
ডুমুরিয়ায় বি দ্যু ৎ স্পৃ ষ্টে যুবকের মৃ ত্যু

খুলনার ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে মোঃ তামিম খান (২১) নামে এক যুবকের করুন মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন '২৬) সকাল ৮টার দিকে তিনি বিদ্যুতায়িত হয়ে মারা যান। সে ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা গ্রামের মোঃ রফিকুল ইসলাম খানের ছেলে।
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭ টার দিকে তামিম খান বাড়ির পাশে একটি বিলে ফারুক হোসেন নামে এক ব্যক্তির মৎস্য ঘেরে কাজ করতে যায়। এসময় ঘের মালিক ফারুক হোসেন তাকে বোরিং এর সেচের ম্যাশিন চালাতে বলে। কিন্তু ম্যাশিনে মবিল কম থাকায় তিনি পাশের ঘেরে ফায়সাল হোসেনের ম্যাশিন ঘরে মবিল আনতে গেলে সেখানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। মাগরিববাদ মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.