প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৬, ৭:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৬, ৯:২২ পি.এম
ডুমুরিয়ায় বিধবাকে চে ত না না শ ক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লু টে র অ ভি যো গ
খুলনার ডুমুরিয়ায় এক বিধবাকে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উঠেছে।
সোমবার (২২ জুন '২৬) দিবাগত রাতে উপজেলার রানাই এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের রানাই এলাকার মৃত রোস্তম মোল্লার বিধবা স্ত্রী হালিমা বেগম ঘটনার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে না উঠায় পার্শ্ববর্তী লোকজন অচেতন দেখে এবং ঘরের দরজা ভাঙ্গা। দ্রুত তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে জ্ঞান ফিরলে ওই বিধবা তার ঘরে রাখা নগদ টাকা ও মালামাল লুট হয়েছে বলে তিনি জানান। ধারনা করা হচ্ছে কৌশলে খাবারের সাথে চেতনানাশক ওষুধ স্প্রে করে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
ঘটনা প্রসঙ্গে ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.