
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী বিএনপি অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে পৃথক দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন-২৬) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দুদলী বিএনপি অফিসে আগুন দেয়।আগুনে অফিসের ভিতরে থাকা আসবাবপত্র ক্ষয়ক্ষতি হয়েছে।
মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু জানান, সকালে দলীয় নেতাকর্মীরা অফিসে এসে আগুন দেওয়ার বিষয়টি দেখতে তাকে খবর দিলে জানতে পারি। পরে আমিসহ অফিসের এহাল দেখতে পাই এবং পাশেই দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ককটেল ও আলামত উদ্ধার করেছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, ঘটনার যথাযথ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পর থেকে এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় রাজনৈতিক মহল ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.