
গোপালগঞ্জে এলজিইডি'র আওতাভুক্ত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ এলজিইডি'র সম্মেলন কক্ষে নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) -এর প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ খান।
এলজিইডি অধিদপ্তরের সদ্য সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল কুদ্দুস মন্ডলের সঞ্চালনায় পর্যালোচনা সভায় প্রকল্প পরিচালক মোঃ আবু সাঈদ, সিনিয়র সহকারী প্রকৌশলী সরদার ইকরামুল কবির, কাশিয়ানী উপজেলা প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী, সদর উপজেলা প্রকৌশলী এস এম জাহিদুল ইসলাম, মুকসুদপুর উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত, টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, সহকারী প্রকৌশলী রবিউল হোছাইন এলজিইডি'র আওতাভুক্ত ঠিকাদার সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করতে এবং এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্প গুলোতে কঠোর তদরকি নিশ্চিত করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
এর আগে সকালে এলজিইডি'র প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ খান টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং
বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি এলজিইডি কর্তৃক টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.