
সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে আর্তমানবতার সেবায় অসহায়-গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১০ জানুয়ারী ২০২১) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সাতক্ষীরা জেলা পরিষদ আর্তমানবতার সেবায় ও জেলার সার্বিক উন্নয়নে সবসময় কাজ করে আসছে। জেলার অসহায় গরীব শীতার্ত মানুষের কথা ভেবে তাদের শীতের কষ্ট লাঘবে জেলায় ৪ হাজার ২০০টি কম্বল বিতরণ করা হবে।’
সাতক্ষীরা জেলার ৭৮টি ইউনিয়নে জেলা পরিষদের ২০ জন সদস্যের মাধ্যমে ৪২০০ টি পরিবারের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ.কে ফজলুল হক, জেলা পরিষদের সদস্য মো. আল ফেরদাউস আলফা, মনিরুল ইসলাম, ওবায়দুর রহমান লাল্টু, জেলা পরিষদের সহকারি প্রকৌশলী এহছান হাবিব, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমানসহ জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.