শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার জননন্দিত নেতা মিঠু খানের পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন চাই স্থানীয় নেতাকর্মীরা দেবহাটায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সুন্দরবনের কু খ্যা ত ডা কা ত জোনাব বা হি নী র তিন সদস্য অ স্ত্র ও গো লা বা রু দসহ আ ট ক সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় তালা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন সদস্য সচিব হলেন এম মফিদুল হক লিটু কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হলেন শেখ সাইফুল বারী সফু তালায় পিচ ঢালাই কাজের উদ্বোধন   টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে গোপালগঞ্জে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরার ছয়ঘরিয়া বায়তুল মামুর জামে মসজিদের পূননির্মাণ কাজের উদ্বোধন

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৪৩৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া বায়তুল মামুর জামে মসজিদের পূননির্মাণ কাজের উদ্বোধন ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার রাত ৯টায় ছয়ঘরিয়া বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে প্রাইড ফাউন্ডেশনের আয়োজনৈ এ অনুষ্ঠানে প্রফেসর আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু।

এসময় তিনি বলেন, ‘প্রাইড ফাউন্ডেশন এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। সামাজিক উন্নয়নের পাশাপাশি এতিমখানা, মসজিদ, হাসপাতাল ও পাঠাগার নির্মাণসহ মানুষের জন্য ধারাবাহিকভাবে উন্নয়নে কার্যক্রম অব্যাহত রেখেছে প্রাইড ফাউন্ডেশন। এছাড়া অসহায়, দুঃস্থ ও অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তাসহ করোনাকালীন সময় মানুষের পাশে থেকে সহযোগিতা করেছে প্রতিষ্ঠানটি। এজন্য আপনাদের দোয়া ও সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানটি আরো এগিয়ে যাবে বলে আমি মনে করি।’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজু, শরিফুজ্জামান ময়না, রবিউল ইসলাম, প্রাইড ফাউন্ডেশনের ম্যানেজার ইব্রাহিম খলিল, দৈনিক সাতঘরিয়া পত্রিকার বার্তা সম্পাদক আব্দুর রহমান প্রমুখ। এসময় স্থানীয় মুসুল্লি ও এলাকার বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানে পরিচালনা করেন প্রাইড ফাউন্ডেশনের ম্যানেজার ইব্রাহিম খলিল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!