শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
এক অদম্য ক্রান্তি – কবি তন্ময় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশাশুনিতে ক্যাম্পেইন ডুমুরিয়ায় ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃ ষ্টে গৃহবধুর মৃ ত্যু পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অ ভি যা নে চিকিৎসক ও মহিলা আ ট ক তালায় পরিবহনের চা কা য় পি ষ্ট হয়ে গৃ হ ব ধূ নি হ ত, আ হ ত ১ সাতক্ষীরায় শিশু ও যুবদের সুরক্ষায় কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃ সভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন দুই দফা দাবিতে চতুর্থ দিনের কর্মবিরতি: সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মীদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফের হস্তক্ষেপে শ্রমিক ইউনিয়নের বি রো ধ নি ষ্প ত্তি 

শ্যামনগরে জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সাতক্ষীরা রেঞ্জের আওয়াতাধীন কোবাতক নদীতে এক জেলের জালে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির কচ্ছপ। শনিবার (১৩ জুন ‘২৬) সকালে মাছ ধরার সময় কচ্ছপটি আব্দুল সাত্তার নামের জেলের জালে আটকা পড়ে। পরে খবর পেয়ে সাতক্ষীরা রেঞ্জের বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি উদ্ধার করেন।

বনবিভাগ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত কচ্ছপটি দেখতে স্থানীয়ভাবে পরিচিত সাধারণ কচ্ছপের তুলনায় সম্পূর্ণ ভিন্ন আকৃতির হওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। কচ্ছপটির গায়ের রঙ, খোলসের গঠন ও শারীরিক বৈশিষ্ট্য অন্য কচ্ছপের চেয়ে আলাদা হওয়ায় এটিকে বিরল প্রজাতির বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় জেলেরা জানান, কোবাতক নদীতে দীর্ঘদিন ধরে মাছ ধরলেও এমন কচ্ছপ আগে কখনো তাদের জালে ধরা পড়েনি। স্থানীয়দের অনেকেই কচ্ছপটি দেখতে ভিড় করেন।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, কচ্ছপটি জেলের কাছ থেকে উদ্ধার করে সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!