
সাতক্ষীরার দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১০ জুন '২৬) সকাল ১১টায় উপজেলার গোপাখালী রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী এবং উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা মহিতোষ কর্মকার।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাছাইকৃত ১১৫ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, শিক্ষা সামগ্রীসহ বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা জাতির উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান হাতিয়ার। শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।