শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার জননন্দিত নেতা মিঠু খানের পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন চাই স্থানীয় নেতাকর্মীরা দেবহাটায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সুন্দরবনের কু খ্যা ত ডা কা ত জোনাব বা হি নী র তিন সদস্য অ স্ত্র ও গো লা বা রু দসহ আ ট ক সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় তালা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন সদস্য সচিব হলেন এম মফিদুল হক লিটু কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হলেন শেখ সাইফুল বারী সফু তালায় পিচ ঢালাই কাজের উদ্বোধন   টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে গোপালগঞ্জে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৩৭৩ বার পড়া হয়েছে

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের করক জেলায় শ্রী পরমহংসজী মহারাজের সমাধি মন্দির ধ্বংস ও চট্টগ্রামের রহমতগঞ্জে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত ব্যারিষ্টার যতীন্দ্র মোহন সেনের ঐতিহাসিক বাড়িতে হামলা ও ভাংচুররের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

শনিবার দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখা এ কর্মসুচি পালন করে।

মানববন্ধন চলাকালে জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধু, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সহসভাপতি এ্যাড. সোমনাথ ব্যানার্জী, সুধাংশ শেখর সরকার, গৌর চন্দ্র দত্ত, অধ্যক্ষ শিব পদ গাইন, প্রভাষক বাসুদেব সিংহ, অসিম দাশ সোনা, যুব ঐক্য পরিষদের অন্যতম নেতা মিলন রায় ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক সুজন বিশ্বাস প্রমুখ।

বক্তরা পাকিস্তানের প্রধান বিচারপতি গুলজার আহম্মেদ এই মামলায় ঐতিহাসিক রায়ের জন্য ধন্যবাদ জানান এবং মন্দির ও সমাধি ধ্বংসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। একইসাথে চট্টগ্রাম রহমতগঞ্জে ব্যারিষ্টার যতীন্দ্র মোহন সেনগুপ্তের ঐতিহাসিক বাড়িকে জাদুঘর করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। বক্তারা যতীন্দ্র মোহন সেনগুপ্তের বাড়ি ভাঙচুরের সময় প্রতিবাদকারি বাংলাদেশ হিন্দুৃ বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশগুপ্তকে লাঞ্ছিত করার তীব্র নিন্দা জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!