
সাতক্ষীরার শ্যামনগর সংবাদ সম্মেলন করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সকল দলীয় কার্যক্রম থেকে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন উপজেলার ০৪নং নূরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বখতিয়ার আহমেদ। সোমবার (১৮ মে '২৬) সকাল ১১টায় নূরনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বখতিয়ার আহমেদ বলেন, আমি দীর্ঘদিন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একজন সমর্থক ছিলাম। বর্তমানে আমার বয়স ৮০ বছরের ঊর্ধ্বে। বার্ধক্যজনিত কারণে ও শারীরিক অসুস্থতার জন্য আমি আওয়ামী লীগের সকল দলীয় কার্যক্রম থেকে অবসর গ্রহণ করিলাম।
তিনি আরও জানান, জীবনের এই পর্যায়ে এসে তিনি ব্যক্তিগত ও শারীরিক কারণেই সক্রিয় কার্যক্রম থেকে নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিচ্ছেন।
উল্লেখ্য, বখতিয়ার আহমেদ নূরনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে ৮ বার দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে স্থানীয়রা মনে করেন। বর্তমানে তিনি সুনামের সাথেই ০৪নং নূরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।