
সাতক্ষীরা জেলার তালা উপজেলার মহান্দী বাজার থেকে কাশিমনগর পর্যন্ত ৬.০০ কি. মি রাস্তা সংস্কারের কাজ উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
রবিবার (১৭ মে '২৬) সকালে উদ্বোধনকালে এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, জেলা সহঃ সেক্রেটারি অধ্যাপক গাজী সুজয়েত আলী,ইউনিয়ন জামায়াত ইসলামির আমির মাওলানা আকবর হোসেন, খলিননগর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মাস্টার শাহাদাত হোসেন, ইউপি সদস্য আওরঙ্গজেব প্রমুখ।