মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
জমি নয়, চাঁ দা বা জি র অ ভি যো গ ই জোরালো! মন্ত্রীর নির্দেশে তদন্তে মিলল না জামাত নেতা নজরুলের দাবির ভিত্তি খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে তালায় লিফলেট বিতরণ দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ সাতক্ষীরা জেলা তথ্য অফিস থেকে শিক্ষার্থীদের মাঝে “সচিত্র বাংলাদেশ ও নবারুণ” বিতরণ তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক সাতক্ষীরার শ্যামনগরে ১,৩১৯ বোতল ফে ন্সি ডি ল ও বি পু ল পরিমাণ ভা র তী য় ঔষধ জ ব্দ শ্যামনগরের ২ নং কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা  কালিগঞ্জে ভু য়া চিকিৎসকের বি রু দ্ধে অ ভি যা ন, ভ্রাম্যমাণ আদালতে কা রা দ ণ্ড  সর্বোচ্চ সেবার ব্রত নিয়ে সাতক্ষীরায় স্পন্দন হাসপাতালের যাত্রা শুরু 

সাতক্ষীরা পৌর নির্বাচন: ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা এক টেবিলে 

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৪৫৬ বার পড়া হয়েছে

আগামী ১৪ই ফেব্রুয়ারিতে আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এক টেবিলে বসে মতবিনিময় করেছেন জামায়াত বিএনপি ও আওয়ামিলীগ সমর্থিত পৌরসভার ০৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থীরা।

কাউন্সিলার পদপ্রার্থী সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের আহবানে মঙ্গলবার রাতে শহরের কামালনগরে লেকভিউতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় পৌরসভার ০৭ নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী মো. রেজাউল করিম, মোহাম্মদ শাবুদ্দিন, মোহাম্মদ জাহিদ, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মো. জাহানুর হোসাইন সাগর, রাজ্জাক কাগজি ও মো. শরিফুল ইসলাম শরিফ উপস্থিত থেকে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি না করে সুষ্ঠু ধারায় কেউ কারো প্রতিদ্বন্দ্বী না ভেবে জনগণের জন্য কাজ করার মন মানসিকতা নিয়ে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে মতবিনিময় সভায় ০৭ নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী মো. সফিউর রহমান সফি ও আব্দুর রশিদ উপস্থিত না থাকায় সকলে দুঃখ প্রকাশ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!