
দৈনিক গ্রামের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাসুদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে '২৬) সাতক্ষীরা থেকে ঝাউডাঙ্গার দিকে নারকেলতলা মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি রক্তাক্ত অবস্থায় আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন। দুর্ঘটনায় তার মোটরসাইকেলটিও অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়।
পরে তিনি ব্যক্তিগত ডাক্তারের কাছে চিকিৎসা গ্রহণ করে বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন।
এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ এর সভাপতি ও দৈনিক গণজাগরণ পত্রিকা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আনিসুর রহমান,সেক্রেটারি ও দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান আলী মিঠুন এবং দৈনিক জনদর্পণ পত্রিকা এর জেলা প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
তারা এক বিবৃতিতে আহত সাংবাদিক মাসুদ রানার দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং সকলের কাছে তার জন্য দোয়া চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.