
লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান সংঘাতে আবারও প্রাণ গেল সাতক্ষীরার এক প্রবাসী যুবকের। ড্রোন হামলায় নিহত হয়েছেন কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের শুভ কুমার দাস (২৮)।
এর মধ্য দিয়ে লেবাননে হামলায় নিহত সাতক্ষীরাবাসীর সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
সোমবার (১১ মে '২৬) রাতে লেবাননের মাইফাদুন এলাকায় এক বাড়িতে অবস্থানকালে ড্রোন হামলায় নিহত হন শুভ কুমার দাস। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
মঙ্গলবার (১২ মে '২৬) সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলেও মৃতদেহ উদ্ধার বা সনাক্ত না হওয়ায় সরকারি পর্যায়ে কোনো ঘোষণা দেয়া হয়নি।
নিহত শুভ কুমার দাস সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে। প্রায় তিন বছর ধরে তিনি লেবাননে অবস্থান করছিলেন। সেখানে একটি বাড়ি ও সংলগ্ন ফলের বাগান দেখাশোনার কাজ করতেন। তার উপার্জনের ওপরই নির্ভরশীল ছিল পুরো পরিবার।
এদিকে একই দিনে লেবাননের একটি নির্জন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন।
সাতক্ষীরার কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, তিনি লেবাননের দুতাবাসের প্রথম কর্মকর্তার সাথে তিনি কথা বলে তার পাসপোর্ট নাম্বারের সাথে পরিবারের পাসপোর্ট নাম্বারের মিল পেয়েছেন। তার মৃতদেহ উদ্ধারের জন্য আন্তর্জাতিক রেডক্রসের সহযোগিতায় কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। সেখান থেকে মৃতদেহের সন্ধ্যান পাওয়া গেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হবে।
উল্লেখ্য, এর আগে সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম (৪০) ও আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম (২০) লেবাননে ইজরায়েলের ড্রোন হামলায় নিহত হন।
বাংলাদেশ দূতাবাস, বৈরুত এক শোকবার্তায় তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.