
"ঘর চাই- জমি চাই" স্লোগান কে সামনে রেখে তালা উপজেলা ভুমিহীন সমিতির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটিতে সভাপতি শেখ আবু দাউদ ও সাধারণ সম্পাদক সেলিম সরদার কে অনুমোদন দিয়েছে সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতি। এ কমিটি গঠন উপলক্ষে তালার পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৮ জানুয়ারী শুক্রবার বিকাল ৪ টা এক সম্মেলন অনুষ্টিত হয়।

উক্ত ভুমিহীন সমিতির কমিটির অনুমোদন সম্মেলনে উপস্থিত থেকে অধিকার আদায়ের দিকনির্দেশক বক্তব্য দেন প্রধান অতিথি জেলা ভুমিহীন সমিতির সভাপতি মোঃ কওছার আলী, বিশেষ অতিথিরা বক্তব্য দেন জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ, এ ছাড়া আরও বক্তব্য দেন জেলা ভুমিহীন সমিতির সিনিয়র সহ সভাপতি মফিজুর রহমান, সহ সভাপতি শেখ শওকাত আলী, জেলা ভুমিহিন সমিতির যুগ্ম সম্পাদক আদিত্য মল্লিক, রহমত আলি। এ ছাড়াও সাতক্ষীরা সদর উপজেলা ভুমিহীন সমিতির নেতা সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। এদের মধ্যে আওয়ামীলীগ নেতা মাষ্টার আব্দুল হাই, মাষ্টার আব্দুর রব পলাশ উল্লেখযোগ্য বক্তব্য দেন তালা উপজেলার ভুমিহিনদের উদ্দেশ্যে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.