
সাতক্ষীরার তালায় উত্তরণ এগ্রো এন্টারপ্রাজের' উদ্যোগে দুগ্ধজাত গাভী পালন ও গরু মোটাতাজাকরনে দক্ষতা উন্নয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মে '২৬) তালা উত্তরণ আইডিআরটি হলরুমে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাছুম বিল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন উত্তরনের প্রকল্প সমন্বয়কারী রাউফুর আদনান।
উপস্থিত ছিলেন কৃষিবিদ মিলন সরদার ও উত্তরণের মোঃ গোলাম হোসেন। কর্মশালায় ৩০ জন উপকারভোগী অংশগ্রহণ করেন।