
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসুধনপুর গ্রামের দিন মজুর শেখ বাবর আলী ও শাহানারা খাতুনের মেয়ে সাথী খানম (১৩)। ফুসফুসে টিউমার নিয়ে বক্ষব্যাধি হাসপাতালসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ঘুরে বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তিনতলায় ২নং ওয়ার্ডের ২৭ নং শয্যায় চিকিৎসাধীন।
চিকিৎসক মানস কুমার মন্ডল তার অপারেশনের জন্য ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এজন্য তার অনেক টাকার দরকার। সাথীর সুচিকিৎসার জন্য বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন তার বাবা ও মা।
যোগাযোগের মোবাইল নং- ০১৭৭৬-৪৪৪৫৯৭ (শেখ বাবর আলী)। ব্যাংক হিসাব নং-০২২৪১৪১০০০০০০৭৫, ইসলামী ব্যাংক, কালিগঞ্জ শাখা।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.