
সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মো. আব্দুল বারীর মমতাময়ী মা মোছাঃ শুকজান বিবি বার্ধক্যজনিত কারণে সাতক্ষীরার আশাশুনি উপজেলার গুনাকরকাটি গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৫ মে '২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন)। মৃতুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃতুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়ে সহ অষংখ্যা অত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (৬ মে '২৬) বাদ জোহর নিজ বাড়ি জানাজা নামাজ শেষে গুনাকরকাটি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মরহুমার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ সম্পাদক মুহাঃ জিললুর রহমান, দপ্তর সম্পাদক আল ইমরান, নির্বাহী সদস্য আবু নাসের মোঃ আবু সাঈদ, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান উজ্জল, আব্দুল গফুর সরদার ও এম জিললুর রহমানসহ সদস্য সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.