
বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তু হারা দল সাতক্ষীরা জেলার তালা উপজেলার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
রবিবার (৩ মে '২৬) জাতীয়তাবাদী বাস্তহারা দলের সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মোঃ সাইদুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক মোঃ রবিউল ইসলামের স্বাক্ষরিত ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
এ কমিটিতে মোঃ জাহিদুল হক লিটনকে আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শহীদ হোসেন, যুগ্ম আহবায়ক যথাক্রমে মোঃ তহিদুর রহমান, হারুন অর রশিদ, মোছাঃ তহমিনা খাতুন, শাহীন সরদার, আব্দুল হালিম, সরোয়ার মোড়ল, অলীদ মোড়ল, মমিনুর রহমান ও সদস্য সচিব করা হয়েছে মোঃ মফিজুল গাজীকে।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডঃ আব্দুল সাত্তার,
সাতক্ষীরা কোর্টের জিপি অ্যাডঃ অসীম কুমার মন্ডল, এডিশনাল পিপি অ্যাডঃ আকবার আলী, অ্যাডঃ নুরুল ইসলাম ও অ্যাডঃ জুলফিকার আলী শেখ, সাতক্ষীরা জেলা বাস্তু হারা দলের আহবায়ক সাইদুর রহমান পলাশ ও যুগ্ন আহবায়ক মোহাম্মদ রবিউল ইসলাম সহ তালা উপজেলার নবগঠিত বাস্তুহারা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.