
বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) তসলিমা আক্তার সাতক্ষীরার তালা উপজেলার নূরুল্লাপুর এবং শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে।
তিনি বুধবার (২৯ এপ্রিল '২৬) সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ২পর্যন্ত তালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস পরিদর্শনসহ দুটি বিদ্যালয় পরিদর্শন করেন। এসয় তিনি বিদ্যালয়ের ৩য়-৫ম শ্রেণির বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ের পঠন দক্ষতা এবং গণিতের প্রাথমিক চার নিয়মের দক্ষতা যাচাই করেন।
তালা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাহাত খান, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সন্তোষ কুমার মন্ডল, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ইমান উদ্দীন, সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক, বাবলু রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.