প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ১১:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৫:৩১ পি.এম
সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ এর উদ্বোধন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল '২৬) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এই আয়োজন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন এর সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএম।
এসময় অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল, প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি প্রমুখ।
সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৭ বালিকা দল ও ৭ টি বালক দল অংশ নেবে। এখান থেকে যারা চ্যাম্পিয়ন হবে তারা বিভাগীয় পর্যায়ে খেলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.