
সাতক্ষীরার তালায় উইমেন জব ক্রিয়েশনের বাস্তবায়নে Promoting Rights of the Vulnerable Women প্রকল্পের আওতায় মঙ্গলবার (২৮ এপ্রিল '২৬) সকালে জালালপুর ইউনিয়নে জাতীয় আইনগত সহায়তা দিবস উৎযাপন উপলক্ষে বর্নাঢ্য রেলি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইড এর অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান ও লিগাল এইড কমিটির সভাপতি এম মফিদুল হক লিটু। অনুষ্ঠানে ধারনাপত্র উপস্থাপন করেন সহকারী অধ্যাপক রেজাউল করিম।স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা আলেয়া পারভীন এবং সমাজেবা কার্যালের কর্মকর্তা। এ ছাড়া লিগাল কমিটির সদস্যবৃন্দ এবং নারী দলের প্রতিনিধিবৃন্দ। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন জনাব রেজাউল করিম। জালালপুর ও মাগুরা ইউনিয়নের ৫০ জন নারী প্রতিনিধি, ইউনিয়ন লিগাল এইড কমিটির সদস্য সংস্থার কর্মকর্তাবৃন্দ ও ইউপি সদস্য রা সভায় উপস্থিত ছিলেন। সহযোগীতায় ছিলেন সংস্থার কর্মকর্তাবৃন্দ।পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।