
উন্নয়ন সংগঠন স্বদেশ সাতক্ষীরাতে দীর্ঘদিন যাবত মানবাধিকার উন্নয়ন, জেন্ডার সমতা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনী সহায়তা প্রদানসহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় ‘‘ সরকারী খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ’’ এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার (২৮ এপ্রিল'২৬) জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে কর্মসূচী বাস্তবায়ন হয়েছে।
উক্ত দিবস উদযাপন উপলক্ষে জেলা জজ আদালত চত্বর হতে বর্ণাঢ্য র্যালীটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক হয়ে খুলনা রোডমোড় প্রদক্ষিণ শেষে জেলা জজ আদালত চত্বরের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দিবস পালনে স্বদেশ সংস্থার মানবাধিকার আইনজীবি ফোরাম (এইচ আর এল এফ) বিদ্যালয় নাট্যদল (বিনাদ). ইয়ুথ গার্লস গ্রুপ (ওয়াইজিজি) গ্রুপের সদস্যসহ মহিলা পরিষদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।