
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে শহীদ কামেল মডেল হাইস্কুলে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রবিবার (২৬ এপ্রিল '২৬) বেলা ১১টায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব কেেরন তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সবুজ বিশ্বাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সাকিব, হাসপাতালের ভারপ্রাপ্ত স্যানিটারী ইন্সপেক্টর মোঃ খায়রুল ইসলাম, মেডিকেল টেকনোলজি ইপিআই শেখ সাহিদুর রহমান রিপন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেশমা খাতুন, সহকারী শিক্ষক মোঃ ইবাদুল গাজী ও মোঃ সাদিকুজ্জামান প্রমুখ। এ সময় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘খাদ্য ও পুষ্টি’ বিষয়ক কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.