প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৬, ৩:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৮:৫৫ পি.এম
কালিগঞ্জে মা দ কসহ দুই চো রা কা র বা রি আ ট ক

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার খানজিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র্যাব-৬।
শুক্রবার (২৪ এপ্রিল '২৬) দিবাগত রাত ২টার দিকে র্যাব-৬ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার এএসপি মো. রেজাউল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার খানজিয়া গ্রামের আলী আকবর গাজীর ছেলে কামাল হোসেন (৪১) এবং নলতা গ্রামের খোরসেদ আলীর ছেলে ইমরান হোসেন (২৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা মাদকদ্রব্য তাদের বাড়িতে মজুদ রয়েছে। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালায়।
অভিযানে ঘরের ভেতরে লুকিয়ে রাখা ১ হাজার ৫৬২ বোতল উইন কোরেক্স এবং ৮৯ বোতল স্কাফসহ মোট ১ হাজার ৬৪৯ বোতল মাদক সিরাপ জব্দ করা হয়।
সাতক্ষীরা সদর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.