
সাতক্ষীরার তালা উপ-শহরের পানি নিষ্কাশন ও বর্জ্য অপসারণ নিশ্চিত করে এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বাজারের বিভিন্ন স্থান পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ।
রবিবার (১৯ এপ্রিল '২৬) সকালে তালা বাজার ও কপোতাক্ষ পাড় সংলগ্ন এলাকা পরিদর্শন করেন তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান এবং তালা থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার। এ সময় উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জোয়ার্দ্দার, যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজা, ইউএনও অফিসের নাজির মোঃ মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।