
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক অন্ত:স্বত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।
এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে বুধবার পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ১৪১ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩২ জন। বুধবার বিকাল ৪ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত ওই নারী নাম বিপাশা দাস (৩৪)। তিনি আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়া রামদেবকাটি গ্রামের বীরেন্দ্র নাথ দাসের স্ত্রী।
মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে প্রায় সাড়ে ৭ মাসের অন্ত:স্বত্ত্বা ওই নারী বুধবার দুপুর বেলা ১২ টার মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪ টার দিকে তিনি মারা যান। ভর্তির পর পরেই তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই নারীর লাশ সৎকারের অনুমতি দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.