
সাতক্ষীরার তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল '২৬) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তারকার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাত খান।
গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শুক্লা মিশ্রের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলার সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
সভায় ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিকট থেকে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে অবহিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সকল ইউনিয়নে নিয়মিত গ্রাম আদালত পরিচালনা করতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে সাধারন মানুষের আইনী অধিকার নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন। এসময় সভাপতি গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহন, আইন ও বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনা, মামলা নিস্পত্তি এবং নথি সংরক্ষণ করার জন্য বিশেষ গুরুত্ব দেয়ার জন্য ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের বিশেষ গুরুত্ব দেয়ার জন্য বলেন। সভায় মাসিক, ত্রৈমাসিক রিপোর্ট সঠিক সময়ে উপজেলায় প্রেরন করার জন্য নির্দেশনা দেয়া হয়।
উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিভিন্ন বিষয় তুলে ধরেন উপজেলা সমন্বয়কারী শুক্লা মিশ্র। এসময় তিনি, কার্যক্রম বাস্তবায়নে উপজেলার সকল ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সার্বিক সহযোগীতা কামনা করেন।