প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৩:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ৬:২৩ পি.এম
সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয় কুইজ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল '২৬) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক অলিউর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সানজিদা খাতুন, প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র রায় চৌধুরী প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিভিন্ন উদ্ভাবন নিয়ে ১৮ টি স্টল মেলায় স্থান পেয়েছে। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্বাস আলী সরদার।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.