
সাতক্ষীরার তালায় ইয়াবাসহ রানা সরদার (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (৯ এপ্রিল ''২৬) ভোর রাতে উপজেলার দুলুয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রানা সরদার উপজেলার খলিষখালী ইউনিয়নের টিকরামপুর গ্রামের মোহর আলী সরদারের ছেলে।
খলিষখালী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বি.এম. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, অন্তর্বতীকালীন সরকারের সময় সেনাবাহিনী পূর্বেও রানা সরদার ও তার স্ত্রীকে বসতবাড়ি থেকে গ্রেফতার করেছিল।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম লুৎফুল কবীর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।