সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃহস্পতিবার (০৯ এপ্রিল '২৬) সকালে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোয়ালোজ ইন ডেনমার্কের সহযোগিতায় ও ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নে অভিভাবক সমাবেশে প্রায় ৫০ জন অভিভাবক উপস্থিত ছিলেন। সমাবেশে পারিবারিক সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহের কুফল, যৌনহয়রানী প্রতিরোধে করনীয়, শিশুদের লেখাপড়া চলমান রাখা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস আই আদনান বিন আজাদ।
সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম সভাপতি স্কুল এডহক কমিটি। এছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ আছির উদ্দিন গাজী বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছালাহ উদ্দিন আলী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রমুখ। অভিভাবক সমাবেশে অনুষ্ঠান পরিচালণা করেন আকরাম হোসেন সহকারী শিক্ষক। সমাবেশের সার্বিক সহযোগিতা করেন ভূমিজ ফাউন্ডেশনের সোয়ালোজ প্রকল্পের উন্নয়ন কর্মী স্বপ্না বিশ্বাস।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.