প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৬, ৭:৩৪ পি.এম
শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বা ড়ী তে দূ র্ধ র্ষ চু রি

শনিবার (২৯ মার্চ '২৬) দিবাগত রাতে সাতক্ষীরার শ্যামনগর আশা ব্রিকস ও পেট্রোল পাম্পের মালিক, রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের মৃত তারিফ আলী গাজীর ছেলে আরব আলী গাজীর বাড়ীতে দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
এ সময় চোর চক্রের সদস্যরা আরব আলী গাজীর স্ত্রী মোছাঃ সামছুন্নাহার বেগম (৫৫), পুত্র বধু মোছাঃ নূরীতারা খাতুন (৩৫) ও পুতনি মোছাঃ আরিয়ানা খাতুনকে (৯) অজ্ঞান করে ৫০ ভরি স্বর্ণেরনগহনস ও নগদ টাকা নিয়ে গেছে।। বর্তমানে মোছাঃ সামছুন্নাহার বেগম শ্যামনগর হাসপাতালে এবং নূরীতারা ও আরিয়ানা বাড়ীতে চিকিৎসাধীন।
আরব আলী গাজীর ছেলে মোঃ মতিউর রহমান নান্টু জানান, প্রতিদিনের ন্যায় শনিবার রাত আনুমানিক ১১.২০ মিনিটের দিকে তিনি বাড়ীতে আসেন। ফটকে তালা দেওয়ায় তিনি স্ত্রীকে ডাকতে থাকেন। অনেক সময় ধরে ডাকাডাকির এক পর্যায়ে সে প্রায় অচেতন অবস্থায় দরজা খুলে দেয়। এ সময় তাকে অনেক অসুস্থ্যবোধ মনে হচ্ছিল। তিনি ঘরে গিয়ে ঘুমাই, সেও ঘুমিয়ে পড়ে। ফজরের নামায পড়তে যাওয়ার সময় হঠাৎ তার কন্যা আরিয়ানা ব্যাপক অসুস্থ বোধ করছিল। এ সময় তিনি মায়ের ঘরে গিয়ে দেখেন সেও অজ্ঞান হয়ে পড়ে আছে। বাড়ীর ২য় তলায় গিয়ে দেখেন ঘরের ভিতরে সব তচনচ করা, আলমারী ভাঙ্গা। রুমের জানালার গ্রিল কাটা। যে আলমারীতে স্বর্ণের গহনা রাখা ছিল সেটিও ভেঙ্গে স্বর্ণ নিয়ে গেছে। তাছাড়া তার মটর সাইকেলের তেল ও বাহির করে নিয়েছে। নান্টু আরও জানান, চোরেরা আনুমানিক পঞ্চাশ ভরি স্বর্নের জিনিস লুট করে নিয়ে গেছে। তার মা অসুস্থ থাকায় নগদ টাকার পরিমান জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খালেদুর রহমান বলেন , চুরির ঘটনার স্থান পরিদর্শন করা হয়েছে। তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন। এ চুরির সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা অব্যহত থাকবে।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.