
সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খালে ও রাস্তার দুধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষিত করেছে একটি চক্র। প্রচন্ড দুর্গন্ধের কারণে ওই সড়ক দিয়ে মানুষ চলাচলে ভোগান্তির শিকার হয়েছে।
শনিবার (২৮ মার্চ '২৬) দিবাগত গভীর রাতে নাজমুল স্বরনীর প্রাইম ব্যাংকের নিচে অবস্থিত বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা কে বা কারা সাবেক পৌর মেয়র আব্দুল জলিল সাহেবের বাড়ির সংলগ্ন খালে ও রাস্তার দুধারে ফেলে গিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাথরুমের সেফটি ট্যাংকের ময়লা প্রাণসায়ের খালে ও রাস্তার ধারে পড়ে আছে। ওই ময়লার দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষিত করে ফেলেছে। দুর্গন্ধের কারণে এলাকাবাসী ও পথচারীদের নাকে কাপড় দিয়ে চলাচল ও বমি করতে দেখা গেছে। এ সময় অত্র এলাকাবাসী ও পথচারীরা বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে দূষিতকারী ব্যক্তিদের চিহ্নিত করে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষকে শাস্তি ও জরিমানার দাবী জানান, এসময় উপস্থিত আবিয়ার রহমান, মোঃ বিল্লাল হোসেন, মোঃ মিয়ারাজ আলী, মোঃ রবিউল ইসলাম, মোঃ মুজিবর রহমান, মোঃ ইসার আলী, মোঃ মনিরুল ইসলাম, বড়ো বাবুসহ এলাকাবাসী ও পথচারীরা দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।